ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ভোলায় নাশকতার অভিযোগে দুই ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার

ভোলার তজুমদ্দিন উপজেলার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতাকে নাশকতার অভিযোগে ঢাকা লঞ্চঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম শহীদুল্লাহ কিরণ এবং তজুমদ্দিন উপজেলা যুবলীগ সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার।

শুক্রবার (১৯ জুন) গভীর রাতে ঢাকার লঞ্চঘাট থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের উত্তরা জোনাল টিম। উপজেলা আওয়ামী লীগের একটি সূত্র দাবি করেছে, তারা দুজনই ঢাকা থেকে আওয়ামী লীগের সমর্থনে একটি মিছিল থেকে ফিরছিলেন। এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘আমাদের কাছে এ ধরনের অফিশিয়াল কোনো তথ্য নেই। তবে, গ্রেপ্তারকৃতদের বিষয়ে তজুমদ্দিন থানায় মামলা রয়েছে এবং তারা সেই মামলায় জামিনে রয়েছেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি

ভোলায় নাশকতার অভিযোগে দুই ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১১:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬