ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ঢাকা-১৪ আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমানের পক্ষে নারীদের বিশাল মিছিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকা-১৪ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের সমর্থনে এক বিশাল নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন মনিকানন স্কুল প্রাঙ্গণ থেকে এই মিছিলটি শুরু হয়।

সরাসরি ব্যারিস্টার আরমানের নেতৃত্বে মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের হাতে প্রার্থীর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ শোভা পাচ্ছিল এবং তারা প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই মিছিলে নারীদের ব্যাপক উপস্থিতি স্থানীয় পর্যায়ে বিশেষ নজর কেড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক: চাঞ্চল্য এলাকায়

ঢাকা-১৪ আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমানের পক্ষে নারীদের বিশাল মিছিল

আপডেট সময় : ০১:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬