ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে ক্ষোভ, ইসিতে অভিযোগ জানাবে জামায়াতসহ ১১ দল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর নির্বাচন কমিশনের (ইসি) সম্ভাব্য নিষেধাজ্ঞার খবরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ ভোটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কমিশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে, যেখানে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে বিধি-নিষেধের কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে।

এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করার বিষয়টি কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত হতে পারে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে কোনো বিশেষ গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেওয়ার পায়তারা চলছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া বর্তমান সময়ে ব্যক্তিগত নিরাপত্তার খাতিরেও প্রত্যেকের কাছে মোবাইল ফোন থাকা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।

জামায়াতসহ ১১ দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে কাজ করছেন এবং দ্রুতই নির্বাচন কমিশনে গিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের আনুষ্ঠানিক অবস্থান ও অভিযোগ দাখিল করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের স্বচ্ছতা ও ভোটারদের আস্থা বজায় রাখতে নির্বাচন কমিশনকে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে আরও দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে ক্ষোভ, ইসিতে অভিযোগ জানাবে জামায়াতসহ ১১ দল

আপডেট সময় : ১২:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬