ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

সাংবাদিক শ্যামল দত্ত ও তাঁর পরিবারের ১৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, তাঁর স্ত্রী ও কন্যার নামে থাকা ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে বর্তমানে ৫ কোটি ৩২ লাখ ১৯ হাজার ৬৫ টাকা জমা রয়েছে বলে জানা গেছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক বায়োজিদুর রহমান খান সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন।

আদালতে পেশ করা দুদকের আবেদনে উল্লেখ করা হয়, শ্যামল দত্ত, তাঁর স্ত্রী সঞ্চিতা দত্ত এবং কন্যা সুষমা শশী দত্তের নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তবে প্রাথমিক অনুসন্ধানে এসব সম্পদ অর্জনের সপক্ষে কোনো বৈধ বা সুস্পষ্ট আয়ের উৎস খুঁজে পাওয়া যায়নি। ফলে এসব অর্থ সরিয়ে ফেলার আশঙ্কায় দুদকের পক্ষ থেকে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে স্থানীয়দের হাতে আটক হন শ্যামল দত্ত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিভিন্ন অভিযোগ তদন্ত করছে দুদক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

সাংবাদিক শ্যামল দত্ত ও তাঁর পরিবারের ১৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

আপডেট সময় : ১২:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬