আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটগ্রহণের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ভোটকেন্দ্রের গোপনীয়তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, ভোটগ্রহণের দিন নির্ধারিত সীমানার মধ্যে প্রার্থী কিংবা তাদের অনুসারীদের মোবাইল ফোন বহন বা ব্যবহারের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছে কমিশন।
রিপোর্টারের নাম 























