জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোটারদের সকাল সকাল ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তাঁদের ভোটাধিকার কেউ হরণ করতে পারবে না।
এক বিবৃতিতে ভোটারদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, “গণতন্ত্রের মূল ভিত্তি হলো ভোটাধিকার। এই অধিকার সুরক্ষিত না হলে কোনো রাষ্ট্রই সত্যিকারের অর্থে জনগণের রাষ্ট্র হতে পারে না।” তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ভোটাধিকার হরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার চিত্র দেখেছি। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা অঙ্গীকার করছি, আপনাদের মূল্যবান ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের কর্মীরা প্রতিটি ভোটকেন্দ্রে সজাগ দৃষ্টি রাখবে এবং যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে, ইনশাআল্লাহ।” এনসিপি’র এই শীর্ষ নেতা তার দলের মূল লক্ষ্য পুনর্ব্যক্ত করে বলেন, আধিপত্যবাদমুক্ত, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই তাঁদের অঙ্গীকার। আর এই অঙ্গীকার পূরণে ভোটাধিকারের সুরক্ষা অপরিহার্য।
রিপোর্টারের নাম 






















