আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা তুঙ্গে। সারা দেশে গণসংযোগ শেষে এবার রাজধানী ঢাকায় বড় ধরনের জনসভার আয়োজন করছে দলটি। এরই অংশ হিসেবে, আজ সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর একাধিক স্থানে জনসভায় যোগ দেবেন।
দলটির নির্বাচনী কর্মপরিকল্পনা অনুযায়ী, ঢাকা-১৩ আসনে জোটের প্রার্থী মামুনুল হকের পক্ষে প্রচারণার অংশ হিসেবে তিনি একটি জনসভায় অংশ নেবেন। এরপর তিনি নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ তে পৃথক একটি জনসভায় বক্তব্য রাখবেন। সন্ধ্যায়, ডা. শফিকুর রহমান দোহারের একটি জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রার্থীদের সকল ধরনের নির্বাচনী প্রচারণা আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হবে। নির্বাচন বিধি অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পূর্ব থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সকল প্রকার নির্বাচনী প্রচার কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
রিপোর্টারের নাম 
























