ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

নির্বাচন ও গণভোটে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক তথ্য চাইল ইসি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে, ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক সংখ্যাগত তথ্য চেয়ে দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে সাংবিধানিক এই সংস্থা।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এই চিঠিটি গত রবিবার (৮ ফেব্রুয়ারি) পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য পূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক সুনির্দিষ্ট তথ্য আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ১১টার মধ্যে ইসিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের জন্য ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

নির্বাচন ও গণভোটে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক তথ্য চাইল ইসি

আপডেট সময় : ১২:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬