ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

১২ ফেব্রুয়ারি নির্বাচন: মঙ্গলবার সকালে থামছে প্রচারণার ডামাডোল, প্রস্তুত ইসি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি প্রচার কার্যক্রম মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। আইন অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে। রবিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সচিব জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে, ১ হাজার ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে মোতায়েন থাকবেন। মূলত মোবাইল কোর্ট পরিচালনার জন্য তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করবেন। এছাড়া, নির্বাচনি অনুসন্ধান ও বিচার কমিটি (ইলেক্টোরাল এনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি) ইতোমধ্যে মাঠে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। নির্বাচন কমিশন আশা করছে, সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

১২ ফেব্রুয়ারি নির্বাচন: মঙ্গলবার সকালে থামছে প্রচারণার ডামাডোল, প্রস্তুত ইসি

আপডেট সময় : ০৯:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬