ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ভোটদানে বাধা দিলে ‘দিল্লির পরিণতি’ ভোগ করতে হবে: পিরোজপুরে এনসিপি নেতার হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নির্বাচনের দিন ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হলে তাদের পরিণতি হবে ‘দিল্লিতে যারা আছেন তাদের মতো’—এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া শহীদ মোস্তফা মাঠে পিরোজপুর-৩ আসনের এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনার সন্তানরা, আমার ভাই-বোনেরা যদি ন্যায় প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, তাহলে আপনারা ১২ ফেব্রুয়ারি একটি সিল দিতে পারবেন না? আমরা ১২ তারিখ ন্যায়ের পক্ষে সিল দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, ‘শুধু একটি ভোট দেওয়াই আপনার দায়িত্ব না। আপনার প্রতিবেশী যারা কেন্দ্রে ভোট দিতে আসবে তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই দায়িত্বও আপনাকেই পালন করতে হবে।’

‘স্বৈরাচার আওয়ামী লীগের’ পতনের কথা উল্লেখ করে এনসিপি নেতা বলেন, ‘বিগত দিনে যারা রাতে ভোট চুরি করে, কেন্দ্র দখল করে ক্ষমতায় গিয়েছিল, তাদের কী পরিণতি হয়েছে আপনারা দেখেছেন। যদি ১২ তারিখ কেউ আপনাকে ভোট দিতে বিরত রাখার চেষ্টা করে, আপনাকে যদি বাধা দেয়, তবে তাদের পরিণতি এখন যারা দিল্লিতে আছে তাদের মতো হবে।’

মঠবাড়িয়ার অনুন্নত অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আপনাদের এ জনপদ অনুন্নত। অনেক কষ্টের মধ্য দিয়ে আপনাদের চলতে হয়। ইনশাআল্লাহ, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে আপনাদের আর দুঃখ-কষ্ট থাকবে না।’ তিনি পিরোজপুর-৩ আসনে এনসিপি তথা ১১ দলীয় জোটের প্রার্থী ড. শামীম হামিদীর পরিচয় তুলে ধরে বলেন, ‘তিনি এদেশের মুক্তির জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ২৪ এর জুলাই-আগস্টে রাজপথে লড়াই করেছেন। শাপলাকলি মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে তিনি আপনাদের মুক্তির জন্য এবং আপনাদের এলাকার উন্নয়নের জন্য লড়াই করবেন।’

চাঁদাবাজির অভিযোগ তুলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘স্বৈরাচার আমলে আপনাদের এলাকায় এক-দুইজনকে চাঁদা দিতে হতো। এখন তো অনেক গ্রুপকে চাঁদা দিতে হয়।’ এই চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ করতে আসছে নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে নির্বাচিত করে একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করার আহ্বান জানান তিনি।

জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার আমীর মোহাম্মদ আব্দুল জলিল শরীফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এ আসনের প্রার্থী এনসিপির ড. শামীম হামিদী, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির সেক্রেটারি ফয়সাল মাহমুদ শান্তসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজদের তালিকা করছে পুলিশ: নাম কাটাতে ৫-২০ লাখ টাকা ঘুষের চাঞ্চল্যকর অভিযোগ

ভোটদানে বাধা দিলে ‘দিল্লির পরিণতি’ ভোগ করতে হবে: পিরোজপুরে এনসিপি নেতার হুঁশিয়ারি

আপডেট সময় : ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬