প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। এ সময় নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
রিপোর্টারের নাম 






















