ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। যুক্তরাষ্ট্র সফররত ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার দাবি জানান তারা।
আল জাজিরার সূত্রে জানা গেছে, প্রবল বৃষ্টি ও কঠোর নিরাপত্তাব্যবস্থা সত্ত্বেও বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের দিকে অগ্রসর হন। কিছু বিক্ষোভকারী জর্জটাউনের ফোর সিজনস হোটেলে ঢুকে পড়ার চেষ্টা করেন, যেখানে নেতানিয়াহু রাতের খাবার খাচ্ছিলেন। তবে নিরাপত্তা কর্মকর্তারা তাদের সরিয়ে দেন। এ সময় বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, গাজায় ইসরাইলের আগ্রাসন ও যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি ২০২৪ সালে নেতানিয়াহু ও ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
রিপোর্টারের নাম 



















