ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত, কারচুপির সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কারচুপির কোনো সুযোগ থাকবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি আশা প্রকাশ করেন যে, এবারের নির্বাচন হবে অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ। যেকোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা সহযোগিতা করবেন, কোথাও যদি কোনোরকম কারচুপি হয় তাহলে আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব।” তিনি নিশ্চিত করেন যে, নির্বাচন একটি উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে।

রবিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়ক হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়ার, ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে।” তিনি জানান, সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হবে। তিনি একটি ‘ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল’ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড, আনসার-ভিডিপি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনা-৫ আসনে কারচুপির অভিযোগ: ভোটের ফল চ্যালেঞ্জ করে রিট

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত, কারচুপির সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৬:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬