ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ফরিদপুরে পুকুরের তলদেশ থেকে বিপুল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্ত শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুর সদরের কানাইপুর আখ সেন্টারের পাশে একটি পুকুরের তলদেশ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। গত শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় এখনো কাউকে আটক করা না গেলেও, কে বা কারা কী উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

যৌথ বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফায়ার সার্ভিসের সহায়তায় পুকুরের পানি সেচা হয় এবং জাল টেনে তল্লাশি চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই তল্লাশিতে পানির নিচে লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চারটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, দুটি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি, পাঁচটি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, আটটি বল্লম, ছয়টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা এবং একটি টেটা। এছাড়া, পাঁচটি খালি বিদেশি মদের বোতলও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সব অস্ত্র ও গোলাবারুদ যৌথ বাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

ফরিদপুর সেনা ক্যাম্প সূত্রে জানানো হয়েছে, এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে অস্ত্র মজুদের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ দেশ ও জোটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক তদন্ত: তালিকায় বাংলাদেশ

ফরিদপুরে পুকুরের তলদেশ থেকে বিপুল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্ত শুরু

আপডেট সময় : ১০:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬