ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ডিএমপি কমিশনার পদে আলোচনায় তিন অতিরিক্ত আইজিপি, ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নতুন মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগের পর এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদ নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও তোড়জোড়। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই ইউনিটের প্রধানের পদ পাওয়ার প্রত্যাশায় সংশ্লিষ্টদের আনাগোনা বেড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে। পদপ্রত্যাশী কর্মকর্তারা তাদের বিগত দিনের কর্মদক্ষতা ও অভিজ্ঞতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করছেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করার পর শিগগির নতুন মুখ দেখা যাবে। জানা গেছে, ডিএমপি কমিশনার পদে তিন অতিরিক্ত আইজিপির মধ্যে যেকোনো একজন নিয়োগ পেতে পারেন। তারা হলেন—অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস্ অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি (এইচআরএম ও ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন এবং অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ।

পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত ডিআইজি নাম প্রকাশ না করার শর্তে বুধবার জানান, ডিএমপি কমিশনার পদায়নের বিষয়টি খুব দ্রুত সম্পন্ন হবে। ফাইল বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে।

ডিএমপির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন ডিএমপি কমিশনার হওয়ার জন্য আগ্রহীরা বিভিন্ন মহলে যোগাযোগ শুরু করেছেন। তারা নিজেদের বিস্তারিত বায়োডাটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিএমপি কমিশনার বাছাইয়ের ক্ষেত্রে এমন একজন কর্মকর্তাকে দায়িত্ব দিতে চাইছে, যার পুলিশিং সম্পর্কে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসি গোলবঞ্চিত, ন্যাশভিলের মাঠে ইন্টার মিয়ামির গোলশূন্য ড্র

ডিএমপি কমিশনার পদে আলোচনায় তিন অতিরিক্ত আইজিপি, ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে

আপডেট সময় : ১০:৩৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬