ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ইসরায়েলে ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা; সংঘাত নতুন ধাপে প্রবেশের হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আজ বৃহস্পতিবার তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই হামলার কথা নিশ্চিত করেছে। আইডিএফ জানায়, কিছুক্ষণ আগে তারা ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানায়, ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা এসব হুমকি প্রতিহত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার কারণে চলমান যুদ্ধ ‘শিগগিরই নতুন পর্যায়ে’ প্রবেশ করবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা আলজাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে এই সতর্কবার্তা তুলে ধরেন। তিনি বলেন, ‘আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন এক পর্যায়ে প্রবেশ করবে। আমরা শুরু থেকেই বলেছি, যুক্তরাষ্ট্র যদি এমন ভুল করে, পরিস্থিতি আরও অনেক জটিল হয়ে উঠবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি: ইরানের ঝটিকা কূটনৈতিক তৎপরতা

ইসরায়েলে ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা; সংঘাত নতুন ধাপে প্রবেশের হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:৩৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬