ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

অমর একুশে বইমেলায় ইফতারের ভিন্ন চিত্র: বই আর মানুষের মিলনমেলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান হওয়ায় মাগরিবের আজান পড়তেই অমর একুশে বইমেলার চিরচেনা ব্যস্ততা যেন এক নতুন আবহে প্রবেশ করে। সারাদিন বইয়ের স্টলে স্টলে ঘুরে বেড়ানো পাঠক, লেখক, প্রকাশক এবং বিক্রয়কর্মীরা তখন বইয়ের মাঝে বসেই ইফতারের প্রস্তুতি নেন। কেউ লেকের ধারে, কেউ সবুজের ঘাসে, আবার কেউ নিজের স্টলের ভেতরে—সব মিলিয়ে বই আর মানুষের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ, তৈরি হয় এক ভিন্ন ইফতারের পরিবেশ।

গতকাল বুধবার সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য দর্শনার্থী মেলা প্রাঙ্গণেই ইফতার করছেন। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ ঘিরে থাকা লেকের ধারে, ফুড কর্নারে, কিংবা বন্ধু-পরিজন নিয়ে ঘাসের ওপর গোল হয়ে বসে অনেকে ইফতার সারছেন।

কোথাও বইয়ের প্যাকেট পাশে রেখেই চলছে ইফতারের আয়োজন, আবার কোথাও নতুন কেনা বই হাতে নিয়েই গল্পের আড্ডায় মেতে উঠেছেন পাঠক ও লেখকরা। এই দৃশ্য বইমেলার চিরায়ত রূপের সঙ্গে রমজানের এক বিশেষ সখ্য তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ: ‘সূর্যের হাসি নেটওয়ার্কের’ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

অমর একুশে বইমেলায় ইফতারের ভিন্ন চিত্র: বই আর মানুষের মিলনমেলা

আপডেট সময় : ১০:৩৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬