ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

আল-আকসা বন্ধ: ইসরায়েলের নিন্দা জানালো ৮ মুসলিম দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসে টানা ১২ দিন ধরে জেরুজালেমের আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে আটটি আরব ও মুসলিম দেশ। বুধবার সৌদি আরব, মিশর, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জেরুজালেম শহর এবং আল-আকসা মসজিদসহ অন্যান্য মসজিদে নামাজ ও ইবাদত করার ওপর যে নিরাপত্তা কড়াকড়ি এবং বৈষম্যমূলক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি আন্তর্জাতিক মানবিক আইন ও ঐতিহাসিক রীতিনীতি অমান্য করার পাশাপাশি অবাধে ইবাদত করার অধিকারকেও খর্ব করে।’

আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আরও বলেন, ‘আমরা এই অবৈধ ও অযৌক্তিক পদক্ষেপের পাশাপাশি আল-আকসা মসজিদে ইবাদতকারীদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান প্ররোচনামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করছি। দখলকৃত জেরুজালেম বা এর ইসলামি ও খ্রিষ্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসি গোলবঞ্চিত, ন্যাশভিলের মাঠে ইন্টার মিয়ামির গোলশূন্য ড্র

আল-আকসা বন্ধ: ইসরায়েলের নিন্দা জানালো ৮ মুসলিম দেশ

আপডেট সময় : ১০:৩৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬