ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ঢাকা-১৫ আসনে জনমত জরিপে বড় ব্যবধানে এগিয়ে ডা. শফিকুর রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৫ আসনের ভোটারদের মনোভাব নিয়ে পরিচালিত এক জনমত জরিপে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সোচ্চার’-এর এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। জরিপের ফল অনুযায়ী, এই আসনে ৩৯ দশমিক ৫ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে শীর্ষস্থানে রয়েছেন তিনি।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ‘নির্বাচনি জরিপ: প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধানদের আসন’ শীর্ষক এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জরিপের বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্থাটির প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।

জরিপের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি ৩০ শতাংশ ভোটারের সমর্থন পেতে পারেন বলে জরিপে আভাস দেওয়া হয়েছে। তবে ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ এখনো তাদের পছন্দের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। প্রাপ্ত তথ্যমতে, ১৪ দশমিক ৪ শতাংশ ভোটার এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন এবং ১২ দশমিক ১ শতাংশ ভোটার তাদের পছন্দের প্রার্থীর নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩ দশমিক ৩ শতাংশ ভোটার ভোটদান থেকে বিরত থাকার কথা জানিয়েছেন।

গবেষণা সংস্থাটি জানায়, ঢাকা-১৫ আসনের মোট ৫১৪ জন ভোটারের ওপর দৈবচয়ন (Random Sampling) পদ্ধতিতে এই জরিপটি পরিচালনা করা হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০৪ জন পুরুষ এবং ২১০ জন নারী ভোটার ছিলেন। মূলত প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নির্বাচনী এলাকায় ভোটারদের বর্তমান ঝোঁক ও জনমত যাচাইয়ের উদ্দেশ্যেই এই গবেষণা কার্যক্রম চালানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করছে ‘বাংলার জয়যাত্রা’

ঢাকা-১৫ আসনে জনমত জরিপে বড় ব্যবধানে এগিয়ে ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৬:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬