ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ইবিতে জুনিয়রের হল ছাড়ার হুমকি: বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রকে হল ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বাধন বিশ্বাস স্পর্শের বিরুদ্ধে। বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা ফ্যানস ইউনিটির কমিটি নিয়ে ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী সজীব হাসান বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি আর্জেন্টিনা ফ্যানস ইউনিটির সভাপতি আসিফ হাসান লিখনকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বাধন বিশ্বাস স্পর্শের একটি ফেসবুক পোস্টে মন্তব্য করেন। সজীবের মন্তব্যে তিনি উল্লেখ করেন যে, বাধন হয়তো ভুলে গেছেন তিনিও ছাত্রলীগ দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন।

এই মন্তব্যের কিছুক্ষণ পরেই বাধন সজীবকে মুঠোফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মন্তব্যের প্রমাণ চান। প্রমাণ দিতে না পারলে সজীবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন বাধন। অডিও রেকর্ডে বাধনকে বলতে শোনা যায় যে, প্রমাণ না দিলে তিনি হল প্রভোস্ট এবং ছাত্র ইউনিয়নের সভাপতির কাছে বিষয়টি জানাবেন। সজীব যখন কথা বলতে চান, তখনও বাধন গালিগালাজ করতে থাকেন এবং একটি নোংরা ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর মোহাম্মদপুরে অর্ধশত অপরাধী চক্রের দৌরাত্ম্য: চাঁদাবাজির থাবায় অস্থির জনজীবন

ইবিতে জুনিয়রের হল ছাড়ার হুমকি: বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬