ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

‘পেছনে নয়, সিংহের মতো সামনে এগোতে চাই’: সিলেটে জামায়াত আমির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ও জাতির কল্যাণে তার দল পিছু হটতে জানে না। তিনি বলেন, “আমরা চিংড়ি মাছের মতো উল্টো পথে নয়, বরং সিংহের মতো সাহসিকতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে চাই।”

শনিবার সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট অঞ্চলের প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও এখানকার মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। আগে সিলেট থেকে ম্যানচেস্টারে সরাসরি বিমান চলাচল করলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন যে, জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে বন্ধ হওয়া সকল আন্তর্জাতিক রুট পুনরায় চালুর পাশাপাশি প্রবাসীদের সুবিধার্থে নতুন নতুন রুট চালু করবে।

বিগত সরকারের শাসনামলে জামায়াতে ইসলামীর ওপর চলা দমন-পীড়নের বর্ণনা দিয়ে আমির বলেন, গত ৫৪ বছরে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল অফিস দীর্ঘ সময় তালাবদ্ধ করে রাখা হয়েছিল এবং নেতাকর্মীদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছিল।

গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ৫ আগস্টের পর একটি বিশেষ রাজনৈতিক দল গণহারে সাধারণ মানুষকে আসামি করে মামলা বাণিজ্যে মেতে উঠেছে, যা অত্যন্ত দুঃখজনক।

সিলেটের স্থানীয় সমস্যা ও প্রাকৃতিক সম্পদ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এই অঞ্চল খনিজ সম্পদে ভরপুর হলেও এখানকার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সুপেয় পানি পাওয়া এখানে এখনো স্বপ্নের মতো। এছাড়া সিলেটের নদীগুলোকে শুকিয়ে মরুভূমিতে পরিণত করা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেটের গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদিত হলেও এই অঞ্চলের মানুষ এখনো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাচ্ছে না। জনগণের এসব মৌলিক অধিকার ও ন্যায্য পাওনা নিশ্চিতে জামায়াতে ইসলামী রাজপথে কাজ করে যাবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করছে ‘বাংলার জয়যাত্রা’

‘পেছনে নয়, সিংহের মতো সামনে এগোতে চাই’: সিলেটে জামায়াত আমির

আপডেট সময় : ০৬:১৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬