ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা মামুনুল হকের, হাদি হত্যার দ্রুত বিচারের দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

মাওলানা মামুনুল হক বলেন, রাজধানীর রাজপথে একটি ন্যায়সংগত ও শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি নাগরিকদের সংবিধানস্বীকৃত গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অতি উৎসাহী ও দমনমূলক আচরণ রাষ্ট্রীয় দায়িত্বহীনতার এক চরম বহিঃপ্রকাশ।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শহীদ হাদির রক্ত এখনো রাজপথ থেকে মুছে যায়নি। জনগণের দাবি ছিল এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। কিন্তু দুঃখজনকভাবে ন্যায়বিচার নিশ্চিত করার পরিবর্তে যারা বিচারের দাবিতে সোচ্চার হচ্ছে, তাদের ওপরই দমন-পীড়ন চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

মাওলানা মামুনুল হক আরও বলেন, বাংলাদেশ আর কোনো ফ্যাসিবাদী শাসন বা দমননীতির পথে ফিরে যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে অতীতের নেতিবাচক মানসিকতা পরিহার করে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আন্দোলন দমন করা রাষ্ট্রের কাজ নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করাই প্রধান কর্তব্য।

বিবৃতিতে তিনি অবিলম্বে পুলিশের হামলায় আহত নেতাকর্মীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি এই ন্যাক্কারজনক হামলার নির্দেশদাতাদের জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করছে ‘বাংলার জয়যাত্রা’

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা মামুনুল হকের, হাদি হত্যার দ্রুত বিচারের দাবি

আপডেট সময় : ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬