ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দুই দিনে রাজধানীর ১৪ স্থানে তারেক রহমানের নির্বাচনি জনসভা: বিস্তারিত সূচি ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার অংশ হিসেবে রাজধানী ঢাকার ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনি জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী রবি ও সোমবার—এই দুই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনি এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন সংবাদ সম্মেলনে জনসভার সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামীকাল রবিবার (আগামীকাল) ঢাকা মহানগর উত্তরের ৬টি স্থানে জনসভা অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লালমাঠ (মেট্রো স্টেশনের পাশে), বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ নম্বর গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ, বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ, বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠ এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুল সানভ্যালী মাঠে তারেক রহমান বক্তব্য রাখবেন।

পরদিন সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ৮টি স্থানে নির্বাচনি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। এদিন সকাল ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে দিনের প্রথম কর্মসূচি শুরু হবে। এরপর দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীর জঙ্গি মাজার রোড, দুপুর ২টায় ঢাকা-৯ আসনের বাসাবো তরুণ সংঘ মাঠ এবং বিকেল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে জনসভা অনুষ্ঠিত হবে।

বিকেলের কর্মসূচির মধ্যে রয়েছে—বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ রোড এবং বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধূপখোলা মাঠের জনসভা। সবশেষে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে আয়োজিত জনসভার মাধ্যমে দুই দিনের এই ঝটিকা নির্বাচনি প্রচারণা শেষ করবেন বিএনপির শীর্ষ এই নেতা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনি পরিবেশ ও দলীয় প্রস্তুতির অংশ হিসেবে এই জনসভাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি জনসভায় স্থানীয় প্রার্থীরা উপস্থিত থাকবেন এবং জনসভা সফল করতে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করছে ‘বাংলার জয়যাত্রা’

দুই দিনে রাজধানীর ১৪ স্থানে তারেক রহমানের নির্বাচনি জনসভা: বিস্তারিত সূচি ঘোষণা

আপডেট সময় : ০৫:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬