ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ঢাকা-১৭ আসনে তারেক রহমান ও খালিদুজ্জামানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সোচ্চার’-এর সাম্প্রতিক এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ‘নির্বাচনি জরিপ: প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধানদের আসন’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। জরিপের ফলাফল তুলে ধরেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ঢাকা-১৭ আসনের ভোটারদের মধ্যে ৩৫ শতাংশ তাদের সমর্থন জানিয়েছেন তারেক রহমানের প্রতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াত সমর্থিত প্রার্থী ডা. খালিদুজ্জামান পেয়েছেন ৩২ শতাংশ ভোটারের সমর্থন। জরিপে দেখা গেছে, বড় একটি অংশ অর্থাৎ ১৫.১ শতাংশ ভোটার তাদের পছন্দের প্রার্থীর নাম প্রকাশ করতে অনিচ্ছুক। এছাড়া ১০.৭ শতাংশ ভোটার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। অন্যান্য প্রার্থীদের পক্ষে সমর্থন জানিয়েছেন ৩.৭ শতাংশ এবং ৩.৫ শতাংশ ভোটার ভোটদান থেকে বিরত থাকার কথা জানিয়েছেন।

গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঢাকা-১৭ আসনের ৫১৫ জন ভোটারের ওপর দৈবচয়ন পদ্ধতিতে এই জরিপটি পরিচালনা করা হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ২৬৯ জন পুরুষ এবং ২৪৬ জন নারী ভোটার রয়েছেন। মূলত নির্বাচনি আমেজ ও জনমতের গতিপ্রকৃতি বোঝার লক্ষ্যেই এই জরিপটি চালানো হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেদী হত্যায় বিচার দাবিতে রামগঞ্জে সহপাঠীদের মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকা-১৭ আসনে তারেক রহমান ও খালিদুজ্জামানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস

আপডেট সময় : ০৫:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬