ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নোয়াখালী-৪: বিজয়ী হলে মাদক-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি মো. শাহজাহানের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শাহজাহান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে নোয়াখালী সদর ও সুবর্ণচরকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা হবে। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলার ৪নং কাদির হানিফ ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নোয়াখালী-৪ সহ সারাদেশে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং মোস্তাফিজুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এ এস এম সায়েম, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ সহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, নারী সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সাবেক তিনবারের সংসদ সদস্য মো. শাহজাহান তাঁর বক্তব্যে বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে এ আসনের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে রয়েছে প্রধান ও অভ্যন্তরীণ সড়কগুলোর উন্নয়ন ও সংস্কার, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষার মান উন্নয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা ভবন নির্মাণ ও শিক্ষার্থীদের উন্নত পরিবেশে পাঠদানের সুযোগ সৃষ্টি। এছাড়াও, স্বাস্থ্যসেবায় সরকারি হাসপাতালগুলোকে আধুনিকায়ন করে সুচিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

শাহজাহান আরও বলেন, কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সব ধরনের সামাজিক ব্যাধির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিষ্টাচার, সভ্যতা ও আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, বরং পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতায় বিশ্বাস করে।

তিনি দাবি করেন, এই আদর্শিক রাজনীতিই বিএনপিকে এ দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। পরিশেষে, তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারাদেশে ধানের শীষকে বিজয়ী করতে এবং জিয়া পরিবার ও তাঁর নিজের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা: আওয়ামী লীগের ৪ কর্মী ৩ দিনের রিমান্ডে

নোয়াখালী-৪: বিজয়ী হলে মাদক-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি মো. শাহজাহানের

আপডেট সময় : ১১:০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬