ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

তারেক রহমানের বগুড়া সফর: নির্বাচনী প্রচারে নতুন উদ্দীপনা, চাঙ্গা বিএনপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বগুড়াসহ উত্তরাঞ্চলে নির্বাচনী হাওয়া বইছে। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাম্প্রতিক বগুড়া সফর জেলা বিএনপির কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। তাঁর এই সফর দল ও এর সহযোগী সংগঠনগুলোকে নতুনভাবে চাঙ্গা করে তুলেছে এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে নেতাকর্মীদের মাঠে নামিয়েছে।

বগুড়া সদর-৬ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে এক নির্বাচনি জনসভায় ভাষণ দেন তিনি। ঢাকা ফেরার আগে দলীয় নেতাকর্মীদের জন্য বিশেষ দিকনির্দেশনা দিয়ে যান। সেই নির্দেশনার আলোকেই এখন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ কার্যক্রম জোরদার করা হয়েছে।

সদর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং ২১টি ওয়ার্ডে ইতোমধ্যে সমন্বয়কারী নিয়োগ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চাইছেন এবং বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বগুড়ার ১২টি উপজেলায় মোট সাতটি সংসদীয় আসন রয়েছে। এই আসনগুলোতে মোট ২৯ লাখ ৫৬ হাজার ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৬৭ হাজার এবং নারী ভোটার ১৪ লাখ ৮৮ হাজার। উল্লেখ্য, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা প্রায় ২১ হাজার বেশি।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো বগুড়া জেলাজুড়েই চলছে বিএনপির এই ব্যাপক গণসংযোগ কার্যক্রম। জেলার সাতটি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করাই এই প্রচারণার মূল লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে ইরানের ‘সবচেয়ে তীব্র’ হামলা: মার্কিন ও ইসরায়েলি স্থাপনা লক্ষ্যবস্তু

তারেক রহমানের বগুড়া সফর: নির্বাচনী প্রচারে নতুন উদ্দীপনা, চাঙ্গা বিএনপি

আপডেট সময় : ১০:২১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬