ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কুমিল্লা-৭: বিদ্রোহী প্রার্থীর চ্যালেঞ্জে বিএনপির রেদোয়ান, ভোট বিভাজনের শঙ্কা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণ ক্রমেই জটিল আকার ধারণ করছে। দীর্ঘদিনের বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ধানের শীষের প্রার্থী ড. রেদোয়ান আহমেদ নিজ দলের বিদ্রোহী প্রার্থীর কারণে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এতে দলের ঐতিহ্যবাহী ভোটব্যাংকে বিভাজন দেখা দেওয়ার আশঙ্কা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

জানা গেছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের মনোনয়ন পেলেও ড. রেদোয়ান আহমেদ শুরু থেকেই দলের অভ্যন্তরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিলেন। এই পরিস্থিতিতে তার জন্য নির্বাচনী মাঠ আরও জটিল করে তুলেছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। বিএনপি থেকে বহিষ্কৃত কুমিল্লা উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাওন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার পর ধানের শীষের মূল ভোটে বড় ধরনের বিভাজনের সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী রূপ নিয়েছে। একদিকে রয়েছেন বিএনপির প্রার্থী ড. রেদোয়ান আহমেদ, অন্যদিকে বিদ্রোহী প্রার্থী আতিকুল আলম শাওন এবং তৃতীয়ত ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের সোলায়মান খান। স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটও সুসংগঠিতভাবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে, যা সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা: আওয়ামী লীগের ৪ কর্মী ৩ দিনের রিমান্ডে

কুমিল্লা-৭: বিদ্রোহী প্রার্থীর চ্যালেঞ্জে বিএনপির রেদোয়ান, ভোট বিভাজনের শঙ্কা

আপডেট সময় : ১০:১৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬