ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ঢাকায় ছাত্রনেতাদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে সড়ক অবরোধ, বুড়িমারী স্থলবন্দরের যোগাযোগ বিচ্ছিন্ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঢাকায় ‘ইনকিলাব মঞ্চ’-এর সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা এবং রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ শতাধিক ছাত্রনেতার ওপর পুলিশি হামলার প্রতিবাদে লালমনিরহাটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনতা। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত শহরের মিশন মোড়ে এই অবরোধ চলে। এর ফলে বুড়িমারী স্থলবন্দরের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা জনদুর্ভোগ সৃষ্টি করে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীতে আয়োজিত কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতাদের ওপর এই হামলা চালানো হয়। তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অবরোধ চলাকালে সাজ্জাদুর নবী, আল নাহিরার কবির, সাব্বির ইসলাম সজীব, আল আমিন এবং এমদাদুল হক নাঈমসহ ১৫-২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের দাবি, ‘২৪ পরবর্তী বাংলাদেশে এমন একটি দুঃখজনক ঘটনা অপ্রত্যাশিত। ওসমান হাদী ছিলেন দেশের একজন সম্ভাবনাময় তরুণ, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার হত্যার বিচার প্রক্রিয়া শুরু না হয়ে উল্টো বিচার চাইতে যাওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা অত্যন্ত লজ্জাজনক।’

বক্তারা আরও বলেন, শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর যারা নির্মমভাবে আক্রমণ করেছে, সেই পুলিশ প্রশাসনের সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচার কার্যকর করার দাবি জানান তারা।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো ধরনের দিকনির্দেশনা বা বার্তা না আসা পর্যন্ত তারা সড়ক অবরোধ প্রত্যাহার করবেন না।

এদিকে, লালমনিরহাটে সড়ক অবরোধের কারণে বুড়িমারী স্থলবন্দরের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় পণ্য পরিবহন ও যাত্রী যাতায়াতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। এই অবরোধের আগে রংপুর নগরীতে জাতীয় ছাত্র-শক্তির আয়োজনে অনুরূপ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বায়ুদূষণ রোধে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন, পরিবেশমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় ছাত্রনেতাদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে সড়ক অবরোধ, বুড়িমারী স্থলবন্দরের যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৯:৫৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬