ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নীলফামারীর জলঢাকায় জামায়াতে অর্ধশতাধিক তরুণের যোগদান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন অর্ধশতাধিক তরুণ। গত শুক্রবার রাতে উপজেলার ধর্মপাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের এক উঠান বৈঠকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে এই সংগঠনে যুক্ত হন।

এ সময় জামায়াত নেতৃবৃন্দ নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। যোগদান অনুষ্ঠানে ফয়সাল মুরাদ বলেন, “আজ যারা জামায়াতে ইসলামীতে যুক্ত হলেন, তারা আগামী দিনের সম্পদ। ন্যায় ও ইনসাফ-ভিত্তিক বাংলাদেশ গঠনে এবং ইসলামী আদর্শ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তারা অগ্রণী ভূমিকা পালন করবেন।”

যোগদানকারী তরুণরা জানান, দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এবং ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন। তারা ভবিষ্যতে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর মাওলানা রাশেদুজ্জামান, শহিদুর রহমান, মাসুম মাওলা, মাওলানা রবিউল ইসলাম, ইমরান আলী, লিটনসহ স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা: আওয়ামী লীগের ৪ কর্মী ৩ দিনের রিমান্ডে

নীলফামারীর জলঢাকায় জামায়াতে অর্ধশতাধিক তরুণের যোগদান

আপডেট সময় : ০৯:০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬