ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

নির্বাচন সামনে রেখে পুলিশে বড় রদবদল: ৮ ঊর্ধ্বতন কর্মকর্তার দপ্তর পরিবর্তন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় পুলিশের অতিরিক্ত ডিআইজি ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মাহবুর রহমান। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, রাজশাহীর সারদায় দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে সুপারনিউমারারি এসপি) সাহেব আলী পাঠানকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হয়েছে। একই আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার এবং বর্তমানে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার অ্যান্টি টেররিজম ইউনিটে বদলির পূর্ববর্তী আদেশটি বাতিল করা হয়েছে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমদানি-রফতানিতে কঠোর নজরদারির নির্দেশ গভর্নরের

নির্বাচন সামনে রেখে পুলিশে বড় রদবদল: ৮ ঊর্ধ্বতন কর্মকর্তার দপ্তর পরিবর্তন

আপডেট সময় : ১০:১৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬