ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাজধানীর মহাখালীতে কলেজছাত্রের লাশ উদ্ধার, তদন্ত শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালীতে একটি ভাড়া বাসা থেকে ইসতাক আহমেদ (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে মহাখালী কাঁচাবাজার এলাকার ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ইসতাক চাঁদপুর জেলার মতলব উপজেলার তালুকদারবাড়ির আফজাল হোসেনের ছেলে। তিনি ঢাকায় এসে তেজগাঁও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করেছিলেন এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন নিয়ে তিনি গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইসতাকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়ি উত্তর উপজেলা: সদর দপ্তর নির্ধারণে নথিপত্রে অসংগতি ও গণশুনানির সুপারিশ উপেক্ষার অভিযোগ

রাজধানীর মহাখালীতে কলেজছাত্রের লাশ উদ্ধার, তদন্ত শুরু

আপডেট সময় : ০৫:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬