ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বালু লোপাট ও সংঘর্ষের ঘটনায় আলোচিত আলমগীর সিদ্দিকী ঢাকায় গ্রেপ্তার

ফেনী: ছাগলনাইয়ায় সরকারি জব্দ করা বালু লোপাট, বালু সিন্ডিকেট পরিচালনা এবং সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় আলোচিত আলমগীর সিদ্দিকীকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি ছাগলনাইয়ার শুভপুর এলাকায় আদালতের নির্দেশে জব্দ করে রাখা সরকারি বালুর স্তূপ থেকে প্রায় ২ লাখ ২৩ হাজার ৮৩০ ঘনফুট বালু লোপাটের ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় থানায় মামলার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে চোরাই বালুবোঝাই কয়েকটি ট্রাক জব্দ এবং ট্রাকচালকদের গ্রেপ্তার করা হলেও স্থানীয়দের অভিযোগ ছিল, মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

এরই মধ্যে বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্যকে কেন্দ্র করে ছাগলনাইয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনাও ঘটে। ওই ঘটনায় উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার (টিপু) আহত হন। এই ঘটনায় আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ একটি মামলা দায়ের করা হয়।

আলমগীর সিদ্দিকীর সমর্থকদের বিরুদ্ধে রিয়াজ উদ্দিন মজুমদার টিপুর সমর্থকদের পিটিয়ে আহত করার পাল্টা অভিযোগও রয়েছে। যদিও উভয় পক্ষই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের সিদ্দিকী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৪ সালের জুলাই গণ _হত্যার বিচার ও সনদ বাস্তবায়নের দাবি শহীদ ফাইয়াজের বাবার

বালু লোপাট ও সংঘর্ষের ঘটনায় আলোচিত আলমগীর সিদ্দিকী ঢাকায় গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬