ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ডেমরায় গৃহবধূর করুণ আত্মহনন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় স্বামীর দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে মারিয়া আক্তার শ্রাবণী (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাতে বাঁশেরপুল আমিনবাগ এলাকার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মাত্র দেড় বছরের এক পুত্রসন্তান রেখে মায়ের এই মর্মান্তিক বিদায়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মারিয়া আক্তার শ্রাবণী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সুবেদ মিয়ার মেয়ে। প্রায় তিন বছর আগে ইমনের সঙ্গে তার বিয়ে হয়েছিল। স্বজনদের সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে এর আগেও মারিয়া তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন, যার ফলে ইমন কিছুদিন কারাভোগও করেন। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে ইমন গোপনে দ্বিতীয় বিয়ে করেন।

গতকাল ফেসবুকের মাধ্যমে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরটি জানতে পারেন মারিয়া। এই আকস্মিক ও মানসিক আঘাত সহ্য করতে না পেরে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মারিয়ার খালা জাহানারা জানান, স্বামীর এমন প্রতারণা মারিয়াকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল।

খবর পেয়ে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় ঘটনাস্থলে পৌঁছে মারিয়ার মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়ি উত্তর উপজেলা: সদর দপ্তর নির্ধারণে নথিপত্রে অসংগতি ও গণশুনানির সুপারিশ উপেক্ষার অভিযোগ

স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ডেমরায় গৃহবধূর করুণ আত্মহনন

আপডেট সময় : ০৫:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬