ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নির্বাচন শেষে দ্রুত ক্ষমতা হস্তান্তরের ঘোষণা সরকারের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সরকার। বুধবার রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন-পরবর্তী অন্তর্বর্তী সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন অসত্য প্রচারণাকে তিনি ‘ষড়যন্ত্রতত্ত্ব’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন।

উপ-প্রেস সচিব তার পোস্টে উল্লেখ করেন, যারা এই ধরনের অসৎ প্রচারণা চালাচ্ছেন, তাদের উদ্দেশ্য ভালো নয়। তিনি বলেন, ‘এরাই কিছুদিন আগেও নির্বাচন নিয়ে সংশয় তৈরির চেষ্টা করেছিল। এখন যখন দেখছে নির্বাচন যথাসময়ে হচ্ছে, তখন তারা নতুন ষড়যন্ত্রতত্ত্ব নিয়ে হাজির হয়েছে।’

আবুল কালাম আজাদ মজুমদার আরও লেখেন, এই ধরনের অসৎ প্রপাগান্ডায় অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন, কিন্তু বাস্তবে এমন বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তিনি আবারও জোর দিয়ে বলেন, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছেই দায়িত্ব হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়ি উত্তর উপজেলা: সদর দপ্তর নির্ধারণে নথিপত্রে অসংগতি ও গণশুনানির সুপারিশ উপেক্ষার অভিযোগ

নির্বাচন শেষে দ্রুত ক্ষমতা হস্তান্তরের ঘোষণা সরকারের

আপডেট সময় : ০৫:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬