ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মসজিদুল হারামের খতিব শায়খ বানদার বালিলাহ মক্কা অঞ্চলের সরকারি মুফতি নিযুক্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মসজিদুল হারামের প্রখ্যাত ইমাম ও খতিব শায়খ বানদার বালিলাহ মক্কা অঞ্চলের সরকারি মুফতি হিসেবে নিযুক্ত হয়েছেন। নির্ভরযোগ্য উৎস থেকে ফতোয়া প্রদানের লক্ষ্যে সৌদি আরবকে আটটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে আটজন জ্যেষ্ঠ আলেমকে মুফতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে শায়খ বালিলাহ মক্কা অঞ্চলের জন্য মনোনীত হয়েছেন। গত মঙ্গলবার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ আল-ফাওজানের অনুমোদনক্রমে এই নিয়োগের ঘোষণা আসে।

এই পদক্ষেপের মাধ্যমে সৌদি আরবের ফতোয়া ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও জনসাধারণের জন্য সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। শায়খ বানদার বালিলাহর নতুন দায়িত্ব লাভের পর তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ আল-ফাওজান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শায়খ বালিলাহর গভীর জ্ঞান ও দীর্ঘ অভিজ্ঞতা ধর্মীয় গবেষণা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে এবং দুই পবিত্র মসজিদের (মসজিদুল হারাম ও মসজিদে নববী) আগত মুসল্লি, হাজি ও ওমরাহ পালনকারীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে।

১৯৭৫ সালে মক্কার পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেন শায়খ বানদার বালিলাহ। তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ইসলামি ফিকহ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় ২০০৮ সালে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সফলভাবে পিএইচডি ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষে তিনি মক্কার বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে, ২০১৩ সালে তিনি মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র স্থান মসজিদুল হারামের ইমাম হিসেবে নিযুক্ত হন এবং বর্তমানে খতিবের দায়িত্বও পালন করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

মসজিদুল হারামের খতিব শায়খ বানদার বালিলাহ মক্কা অঞ্চলের সরকারি মুফতি নিযুক্ত

আপডেট সময় : ০৫:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬