নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো কালক্ষেপণ করবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি আরও উল্লেখ করেন যে, নির্ধারিত তিন দিনের মধ্যে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ করাতে না পারলে প্রধান নির্বাচন কমিশনার এই দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি ব্যাখ্যা করেন, নির্বাচনের পর প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি একজন ব্যক্তিকে মনোনীত করবেন, যিনি সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। তবে যদি এই প্রক্রিয়া তিন দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পড়ানোর দায়িত্ব গ্রহণ করবেন।
রিপোর্টারের নাম 





















