ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ড. আজহারীর ভোট বার্তা: তারুণ্যের প্রথম ভোট হোক ন্যায় ও ইনসাফের পক্ষে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তরুণ ভোটারদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারী। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন, “তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।”

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন ও গণভোট। দেশের লাখ লাখ তরুণ ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ড. আজহারী তার বার্তায় এই তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা তাদের প্রথম ভোটকে ন্যায় ও ইনসাফের প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। এই প্রচার চলবে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত। অর্থাৎ, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকের অবদান প্রায়ই স্বীকৃতি পায় না: মে দিবসে ড. ইউনূসের বার্তা

ড. আজহারীর ভোট বার্তা: তারুণ্যের প্রথম ভোট হোক ন্যায় ও ইনসাফের পক্ষে

আপডেট সময় : ০৪:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬