ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নির্বাচনী দায়িত্বে নিরপেক্ষ থাকতে বিমান বাহিনীর প্রতি আহ্বান প্রধানের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিমান বাহিনীর সদস্যদের প্রতি নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইউনিফর্মে থাকাকালীন কোনো ব্যক্তিগত রাজনৈতিক মতামত বা পক্ষপাতিত্ব প্রকাশ করা যাবে না।

তিনি জোর দিয়ে বলেন, ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতেই পারে, কিন্তু ইউনিফর্মে থাকা অবস্থায় তা কোনোভাবেই প্রকাশ করা যাবে না। আসন্ন নির্বাচনকে নিরবচ্ছিন্ন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে বিমান বাহিনী দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।

বিমান বাহিনী প্রধান নির্দেশনা দেন, নির্বাচনের দিন বিমান বাহিনীর সদস্যদের যেকোনো পরিস্থিতিতে দৃশ্যমান থাকতে হবে। একইসঙ্গে, ঘাঁটিগুলোতে অবস্থানরত সদস্যদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো বিমান বাহিনী সেনাবাহিনীর সঙ্গে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে বলে জানান হাসান মাহমুদ খাঁন। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে বিমান বাহিনীর মোট ৩ হাজার ৭৩০ জন সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির দৌড়ে রানিং ট্র্যাকে ৪ ‘ম’

নির্বাচনী দায়িত্বে নিরপেক্ষ থাকতে বিমান বাহিনীর প্রতি আহ্বান প্রধানের

আপডেট সময় : ১২:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬