টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই পদক্ষেপের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন।
পোস্টটিতে ড. আসিফ নজরুল উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন যে, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাদের দেশ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। গত বুধবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।”
ক্রীড়া উপদেষ্টার মতে, পাকিস্তানের এই অবস্থান আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। খেলার নিরপেক্ষতা বজায় রাখা এবং রাজনৈতিক প্রভাব থেকে ক্রীড়াকে মুক্ত রাখার যে নীতি, পাকিস্তানের এই সিদ্ধান্ত তারই প্রতিফলন। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি পাকিস্তানের এই সংহতি প্রকাশ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
রিপোর্টারের নাম 





















