ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের একজন সহকারী প্রোগ্রামারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত ওই কর্মকর্তার নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। তাকে মঙ্গলবার দিবাগত রাতে আটক করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবিপ্রধান শফিকুল ইসলাম মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ছরওয়ারে আলমকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব ডিভাইস পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে ডিবিপ্রধান উল্লেখ করেন।

এই ঘটনার পেছনে অন্য কোনো চক্রের হাত আছে কিনা বা হ্যাকিংয়ের মূল উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে ডিবি সূত্র জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে ৬ বছরের শিশুর মৃত্যু, আহত ৫

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬