ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

জাতীয় নির্বাচন হবেই, না হওয়ার সুযোগ নেই: সেনাপ্রধান, প্রস্তুত তিন বাহিনী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবেই এবং এটি না হওয়ার কোনো সুযোগ নেই বলে জোরালো মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশসহ সশস্ত্র বাহিনীর সব শাখা সম্পূর্ণরূপে সক্ষম ও আগ্রহী। সম্প্রতি গাজীপুরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান তার বক্তব্যে নির্বাচনকে প্রভাবিত করতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সম্ভাব্য আর্থিক লেনদেন এবং কতিপয় দুষ্কৃতকারীর ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার আশঙ্কার কথা তুলে ধরেন। এসব ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে আমার বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং অপরাধ অনুযায়ী শাস্তি নিশ্চিত করবে।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের অংশ হিসেবে মঙ্গলবার গাজীপুর জেলা সফর করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তার সঙ্গে ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সফরের এক পর্যায়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তাদের মতবিনিময় হয়।

এই সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিন বাহিনী প্রধান তাদের বক্তব্যে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

জাতীয় নির্বাচন হবেই, না হওয়ার সুযোগ নেই: সেনাপ্রধান, প্রস্তুত তিন বাহিনী

আপডেট সময় : ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬