ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

হজযাত্রীদের আবাসন শঙ্কা কাটল: নির্ধারিত সময়েই সম্পন্ন সব বাড়ি ভাড়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চলতি বছরের পবিত্র হজ পালনে ইচ্ছুক বাংলাদেশের সকল হজযাত্রীর সৌদি আরবে আবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে বাড়ি ভাড়া নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা ও শঙ্কা কেটে গেছে। সৌদি রোডম্যাপ অনুযায়ী, ১ ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশনা থাকলেও শেষ মুহূর্তে এসে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের আবাসন নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছিল।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ১ ফেব্রুয়ারির মধ্যে সকল হজযাত্রীর মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করার বাধ্যবাধকতা ছিল। তবে সময় ঘনিয়ে আসার পরও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের বাড়ি ভাড়ার অগ্রগতি আশানুরূপ ছিল না। এ নিয়ে ধর্ম মন্ত্রণালয়কে বারবার লিড এজেন্সিগুলোকে তাগাদা দিতে হচ্ছিল।

গত ২৭ জানুয়ারি পর্যন্তও বেসরকারি ব্যবস্থাপনার প্রায় অর্ধেক হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন না হওয়ায় তাদের হজে যাওয়া নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় দ্রুত বাড়ি ভাড়া সম্পন্ন করার জন্য লিড এজেন্সিগুলোকে কঠোর নির্দেশনা দিয়ে চিঠি পাঠায়। এমনকি বাড়ি ভাড়ার ক্ষেত্রে পিছিয়ে থাকা কয়েকটি এজেন্সির কাছে ব্যাখ্যাও তলব করে মন্ত্রণালয়। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দেয়, নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাড়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট এজেন্সিকে এর দায়ভার নিতে হবে এবং ভবিষ্যৎ হজ কার্যক্রমে এর নেতিবাচক প্রভাব পড়বে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের উপসচিব মোহাম্মদ শফিউজ্জামান ভূইয়া নিশ্চিত করেছেন যে, সকল শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়েই সকল হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করা সম্ভব হয়েছে। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তিনি জানান, “আলহামদুলিল্লাহ, আমরা নির্ধারিত সময়ে সকল হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করতে সক্ষম হয়েছি। ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিবসহ অন্যান্য কর্মকর্তারা এই কাজে নিরলস পরিশ্রম করেছেন। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে গভীর রাত পর্যন্ত অনলাইনে বৈঠক করে আমরা সকল জটিলতা নিরসন করেছি।”

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হজযাত্রী পবিত্র হজ পালন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

হজযাত্রীদের আবাসন শঙ্কা কাটল: নির্ধারিত সময়েই সম্পন্ন সব বাড়ি ভাড়া

আপডেট সময় : ০৭:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬