ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

নকশাবহির্ভূত ভবনের সংযোগ বিচ্ছিন্ন করতে রাজউকের আর বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিতব্য ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিরত থাকার নির্দেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে রাজউক অনুমোদিত এলাকায় নকশা লঙ্ঘন করে নির্মাণাধীন স্থাপনাসমূহে মোবাইল কোর্ট পরিচালনা এবং বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আর কোনো আইনি বাধা রইল না।

মঙ্গলবার (০৩/০২/২০২৬) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্ট বিভাগের দেওয়া অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা স্থগিত করে এই আদেশ দেন।

আদালতের এই আদেশের ফলে রাজউক তার এখতিয়ারাধীন এলাকায় অবৈধভাবে নির্মিতব্য ভবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে। উল্লেখ্য, গত বছরের ১৭ এপ্রিল সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে, রাজউক নিয়ন্ত্রিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে অবৈধ ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

পরবর্তীতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ০৭/১২/২০২৫ তারিখে একটি রিট পিটিশন (নম্বর: ২১১৭১/২০২৫) দায়ের করে। সেই রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগ গত ১৭/১২/২০২৫ তারিখে একটি রুল জারি করেন এবং একই সাথে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করে রাজউকসহ সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকার নির্দেশ দেন।

হাইকোর্টের এই আদেশকে চ্যালেঞ্জ করে রাজউকের পক্ষ থেকে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নম্বর: ৪১৮/২০২৬) দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতেই আজ আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্ট বিভাগের আদেশটি স্থগিত করলেন। রাজউকের পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর সাদাত।

এই আদেশের মাধ্যমে রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন নকশাবহির্ভূত ভবন নির্মাণের ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করে পানি, গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পূর্ণ ক্ষমতা ফিরে পেল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাব-রেজিস্ট্রি অফিসে দলিল প্রতি চাঁদা দাবির অভিযোগ: ব্রাহ্মণপাড়ায় তোলপাড়, কাঠগড়ায় দুই বিএনপি নেতা

নকশাবহির্ভূত ভবনের সংযোগ বিচ্ছিন্ন করতে রাজউকের আর বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ

আপডেট সময় : ০৭:০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬