ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

এশিয়ান গেমসের বাছাই পর্বে ঐতিহাসিক অভিষেকের সামনে বাংলাদেশ নারী হকি দল

নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমসের বাছাই পর্বে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী হকি দল। প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে খেলতে আগামী ২০ এপ্রিল দেশ ছাড়বেন লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে পুরুষ দল চূড়ান্ত পর্বে জায়গা করে নিলেও এবার মেয়েদের সামনে বড় সুযোগ আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ্য প্রমাণের।

টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী চাইনিজ তাইপে, উজবেকিস্তান ও হংকং। আট দেশের এই বাছাই পর্ব থেকে সেরা চারটি দল সরাসরি এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে। দলের প্রধান কোচ জাহিদ হোসেন রাজু জানিয়েছেন, গ্রুপ পর্বে চাইনিজ তাইপে কঠিন প্রতিপক্ষ হলেও উজবেকিস্তান ও হংকংকে হারিয়ে সেমিফাইনালে ওঠার ব্যাপারে তারা বেশ আশাবাদী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসার খোঁজে নিজেই প্রাণিসম্পদ হাসপাতালে হাজির অসুস্থ কাক!

এশিয়ান গেমসের বাছাই পর্বে ঐতিহাসিক অভিষেকের সামনে বাংলাদেশ নারী হকি দল

আপডেট সময় : ০৮:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬