ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বাংলাদেশে পেপাল সেবা চালু করতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার

বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপালের কার্যক্রম শুরু করার জন্য সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, দেশের হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর সুষ্ঠু পরিচালনা এবং পেপাল চালুর বিষয়টি তদারকি করতে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

এর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশে কার্যক্রম শুরুর বিষয়ে পেপাল আগ্রহ প্রকাশ করলেও এবার তা বাস্তবায়নে জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। মূলত দেশের ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা এবং তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের বৈশ্বিক লেনদেন সহজতর করতেই এই উদ্যোগ। গত বছরের শেষদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছিল। সিঙ্গাপুরভিত্তিক পেপাল টিম ইতিমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর: বাণিজ্যমন্ত্রীর সাথে তুর্কি রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে পেপাল সেবা চালু করতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার

আপডেট সময় : ০৭:৫৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬