ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি পিছিয়ে ১৭ জুন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন বিষয়ক শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৭ জুন নির্ধারণ করেছেন আদালত। বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরী এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবীরা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’ নামক একটি প্ল্যাটফর্মের ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের চেষ্টার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শেখ হাসিনাসহ কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ইতিমধ্যে এই মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি পিছিয়ে ১৭ জুন

আপডেট সময় : ০৭:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬