ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

স্মার্ট মিটার প্রকল্পে অনিয়মের অনুসন্ধান: সাবেক বিএসইসি কমিশনারসহ ২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পল্লী বিদ্যুতায়ন সংক্রান্ত একটি প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের স্বার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার আব্দুল হালিম এবং সাবেক অতিরিক্ত সচিব মো. সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গত মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ‘পল্লী বিদ্যুতায়নের কার্যক্রমের আওতায় ৫ লক্ষ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন ও মিটার যোগাযোগের ব্যবস্থা স্থাপন’ শীর্ষক প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান চলাকালীন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া অত্যন্ত জরুরি।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করে উল্লিখিত দুই ব্যক্তির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর: বাণিজ্যমন্ত্রীর সাথে তুর্কি রাষ্ট্রদূতের বৈঠক

স্মার্ট মিটার প্রকল্পে অনিয়মের অনুসন্ধান: সাবেক বিএসইসি কমিশনারসহ ২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৬:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬