ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

দুর্নীতির অভিযোগে সাবেক ডিজিএফআই প্রধান সাইফুলের ব্যাংক হিসাব ও প্লট জব্দের নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দুর্নীতির অভিযোগে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী ও মেয়েদের নামে থাকা ট্রাস্ট গ্রিন সিটির পাঁচ কাঠার একটি প্লটও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক সাবেক এই সেনা কর্মকর্তার ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ জব্দের জন্য আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাইফুল আলমের সম্পদ বিবরণী যাচাইপূর্বক অনুসন্ধানের জন্য একটি দল গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা ব্যাংক হিসাবে থাকা অর্থ এবং প্লট ক্রয়ের জন্য জমা দেওয়া প্লটের টাকা (যার নিবন্ধন এখনো সম্পন্ন হয়নি) অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা সরিয়ে ফেলার চেষ্টা করছেন।

দুদকের আবেদনে আরও বলা হয়, এর মাধ্যমে অপরাধলব্ধ সম্পদ গোপন করার চেষ্টা করা হচ্ছে। অনুসন্ধান কার্যক্রম শেষ হওয়ার আগে বর্ণিত সম্পদ পুনরায় হস্তান্তর বা স্থানান্তরিত হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১০ ও ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ ধারার বিধান অনুযায়ী এসব ব্যাংক হিসাব ফ্রিজ ও স্থাবর সম্পদ ক্রোক করা একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাব-রেজিস্ট্রি অফিসে দলিল প্রতি চাঁদা দাবির অভিযোগ: ব্রাহ্মণপাড়ায় তোলপাড়, কাঠগড়ায় দুই বিএনপি নেতা

দুর্নীতির অভিযোগে সাবেক ডিজিএফআই প্রধান সাইফুলের ব্যাংক হিসাব ও প্লট জব্দের নির্দেশ

আপডেট সময় : ০৫:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬