ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

মাদক সম্রাটদের কঠোর শাস্তির হুঁশিয়ারি, সুষ্ঠু নির্বাচনের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বুড়িগঙ্গার পানিতে চুবিয়ে শাস্তি দেওয়া হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিল ও দৈনিক বাংলা মোড় এলাকায় নির্বাচনী প্রচার ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে অর্থ ও পেশি শক্তির পাশাপাশি মাদক ও সন্ত্রাসবাদের প্রভাব নির্বাচনকে কলুষিত করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি মাদক সম্রাটদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। পাশাপাশি, হকার্স সমিতির সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ১১ দলীয় জোট চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়। তাদের পক্ষ থেকে নির্বাচন বানচালের কোনো সম্ভাবনা নেই বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকসহ সেগুনবাগিচা বিএনপি কর্মীর ঘটনার প্রসঙ্গে নাসীর বলেন, যেখানে সমস্যা, সেখানে বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা: ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে ইরানের আনুষ্ঠানিক অভিযোগ

মাদক সম্রাটদের কঠোর শাস্তির হুঁশিয়ারি, সুষ্ঠু নির্বাচনের আহ্বান

আপডেট সময় : ০৪:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬