২০১৬ সালে গাজীপুরে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাত যুবককে হত্যার অভিযোগে সাবেক দুই মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার, ডিবি ও সিটিটিসি’র সাবেক প্রধানসহ মোট ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামীম এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল ইসলাম ও জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশিদ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম।
অভিযোগকারী পক্ষের দাবি, ২০১৬ সালে গাজীপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ‘জঙ্গি নাটক’ মঞ্চস্থ করে ৭ জন যুবককে হত্যা করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো। অভিযোগপত্রে ঘটনার বিস্তারিত বিবরণ এবং অভিযুক্তদের সংশ্লিষ্টতার বিষয়টি তুলে ধরা হয়েছে।
রিপোর্টারের নাম 























